প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সমাবেশ ও র‌্যালি

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ফটিকছড়ি প্রতিনিধি জানান, গতকাল বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এসময় উপস্থিত ছিলেন– নাজিম উদ্দীন শাহীন, আবু আজম তালুকদার, ফটিকছড়ি উপজেলা যুবদলের সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী মো. সাইফুল হায়দার রাসেল প্রমুখ।

রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল : রাউজান প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল। সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ– সভাপতি ইউসুফ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহ– সভাপতি সাবের সুলতান কাজল। বক্তব্য রাখেন যুবদল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী, মাসুদ আলম, ইকবাল হাসান চৌধুরী, খোরশেদ আলম জিকু, রাসেল খান, প্রমুখ।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের পুরাতন থানা এলাকা থেকে শুরু চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী স্টেশনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য দেন ইসফাক উদ্দিন চৌধুরী ইভু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা মো. দিদারুল আলম, মো. ফোরকানুল হক, মো. গিয়াস উদ্দিন, লিয়াকত হোসেন, রিফাত উদ্দিন চৌধুরী, শহিদুল্লাহ সাগর, প্রমুখ। এছাড়া কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের বিক্ষোভ সমাবেশে মুহাম্মদ শাহজাহান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩০টি ওয়াকিটকি দিল ওয়ান ব্যাংক