সিএসইতে লেনদেন ৮.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৮.৭৯ কোটি টাকা। ৮১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৩৬.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৩৭.০৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৬.৪৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ৭৯২.৮৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৬.১৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৩০৯.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৭১৬.৪০ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, দাম কমেছে ৭২ টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধবলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা