পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধিদল। বেলজিয়াম তাদের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে। খবর বিডিনিউজের।

অন্যদিকে, ফ্রান্স হামলাকে ভয়াবহ বলে তীব্র সমালোচনা করেছে। উভয় দেশই ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ঘটনাকে গুরুতর সহিংসতামূলক কাজ বলে নিন্দা জানিয়েছে এবং বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, এটি ইসরায়েলের নামে দুর্নাম ছড়ানোর পরিকল্পিত চেষ্টা। পশ্চিম তীরের অন্য একটি গ্রামে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলায় কয়েকজন ফিলিস্তিনি এবং ওয়াশিংটন পোস্ট–এর একজন ফটোগ্রাফার হেইডি লেভিন আহত হওয়ার ঠিক একদিন পরেই নতুন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, লেভিনের ওপর হামলা খুবই উদ্বেগজনক ছিল এবং তা সংশ্লিষ্টদের ভাবমূর্তির জন্য অনুকূল নয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৭৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকানাডার সামরিক ঘাঁটিতে গুরুতর ঘটনার পর প্রাণঘাতী অগ্নিকাণ্ড