সিএসইতে লেনদেন ২৩.৯৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৩.৯৬ কোটি টাকা। মোট ২,২৬০টি লেনদেনের মাধ্যমে মোট ১.২১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৫৬.৮২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ০.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১২.৩৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.১৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৭.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৭৭.৪৪।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,৬২৮.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৫,৮৮০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, দাম কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষে হাসান জাহাঙ্গীরের নতুন গান ‘বৈশাখে’
পরবর্তী নিবন্ধমার্কিন ঘাঁটিকে নিশানায় চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান