সিএসইতে লেনদেন ১২.৭১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২.৭১ কোটি টাকা। ১,৩০৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৭৪.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২১৪.৭০ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৮.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩৯.৫৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ৭৬৯.০৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৮.১৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৬,২২৫.৪৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,০১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, দাম কমেছে ১১২ টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

পূর্ববর্তী নিবন্ধবিপাশা হায়াতের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধজাপানের দোকানে ফিরল ২ লাখ ৯০ হাজার ডলারের চুরি যাওয়া ঘড়ি