সিএসইতে লেনদেন ৪০.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪০.৩৩ কোটি টাকা। ১,৭৬২টি লেনদেনের মাধ্যমে মোট ১.০০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৪৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৩৩.৩০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১২.৭৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.০৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪২.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৬৯.৬৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,০৬১.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৫,৮৮০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, দাম কমেছে ৯০টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে নানা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়া