বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র বর্ষবরণকে ঘিরে আজ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সরাসরি সংগীতানুষ্ঠান ‘গানে গানে বর্ষবরণ’ প্রচারিত হবে আজ সকাল ৮টায়। সরাসরি এই আয়োজনে সংগীতশিল্পী থাকবেন মুন্না ফারুক ও এসবি সুমি। প্রযোজনা করছেন– ইলন সফির ও মো. জামাল উদ্দিন। এছাড়া আরো রয়েছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান– রঙিন বৈশাখ, স্বরচিত কবিতা পাঠের আসর, আলেখ্যানুষ্ঠান ‘বৈশাখের আহ্বানে’ এবং ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান : বাংলাদেশে বর্ষবরণ। প্রেস বিজ্ঞপ্তি।








