বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে প্রিন্সেস রোজি চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব ভাবনা। এছাড়াও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা। ভাবনা অভিনীত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। নির্মাতা আসিফ ইসলামের চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে। আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে আর্টকোর সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটি।












