সিএসইতে লেনদেন ৪১.১৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪১.১৯ কোটি টাকা। ২,১০৯টি লেনদেনের মাধ্যমে মোট ১.১০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৯.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৫১.৭৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১২.৫৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.২১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৬.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৮৫.৯৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৩,৯৪১.৬৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৮,৮৮০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, দাম কমেছে ১০৮টি আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত
পরবর্তী নিবন্ধকিউবার সার্বভৌমত্বকে সম্মান দেখাতে বলল মেক্সিকো, স্পেন, ব্রাজিল