চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয় ৩৩.২৯ কোটি টাকা। ২,৩০২টি লেনদেনের মাধ্যমে মোট ১.২১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ১২.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৩৬.৩৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৪.৭১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৫.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ২.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৮৩.৭৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৩,৫২৪.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৮,৯০১.৮২ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, দাম কমেছে ৭৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।








