হাঙ্গেরিতে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু : হবু প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার সোমবার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)- এর গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার সরকার। তিনি স্পষ্ট করে বলেন, হাঙ্গেরি আইসিসিএর সদস্য হিসেবে থাকলে এই বাধ্যবাধকতা এড়ানোর সুযোগ নেই, এমনকি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও না। খবর বিডিনিউজের।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাগিয়ার বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) থেকে হাঙ্গেরিকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করবেন। সমপ্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত নির্বাচনে পিটার মাজিয়ার দল ঐতিহাসিক বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী হিসেবে ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই ম্যাগিয়ার হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৩.২৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসৌদি আরবের আপত্তিতে সুদানে ১৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে পাকিস্তান