ট্রাম্পের দল হারতেই সক্রিয় পুতিন, ৯০টি রকেট লঞ্চার দিচ্ছেন ইরানকে

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

মধ্যবর্তী নির্বাচনের ফল ঘোষণার পরেই পেন্টাগনের উপর চাপ বাড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর পক্ষ থেকে ইরানকে ৯০টি হেলিকপ্টারে বহনযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে। গত চার বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রুশ সেনার অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি তৈরি হয়েছে। তবুও কেন তেহরানকে রকেট লঞ্চার দিতে এত আগ্রহী পুতিন? কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকার ঘরোয়া রাজনীতিতে ট্রাম্প চাপের মুখে পড়ায় পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা উড়িয়ে পুরনো বন্ধু ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা দৃঢ করতে চাইছেন তিনি। পশ্চিম এশিয়ায় নতুন করে প্রভাব বাড়ানোই তার লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশোচনীয় হারের পরে হোয়াইট হাউসের অন্দরে কলহ তুঙ্গে