রাশেদ রউফ- এর অন্ত্যমিল

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

কথা ও কাজ

স্বচ্ছ জ্ঞানী উদার সরল

তেমন প্রিয় মুখ নাই

অল্প কথায় গল্প করা

সবার সঙ্গে সুখ নাই।

যে যার মতো ছুটছে এখন

নির্দিষ্ট দিক নাই

চিকনাকে কেউ বলছে মোটা

মোটাকে কেউ চিকনাই।

অনর্থক মিথ্যাচারের

শাস্তি কিংবা কিক নাই

জীবনযাত্রার কোথাও এখন

কথা ও কাজে ঠিক নাই।

পূর্ববর্তী নিবন্ধমহানগর সিটিজেন ফোরাম সদরঘাট থানার খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধপানাম নগরে একদিন