রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

মুখে মধু অন্তরে বিষ

আঁধারের কালো পাহাড় সরাতে

যত তুমি আজ আলো দাও

চারদিকে শুধু বিরোধিতা হবে

যত তুমি কাজ ভালো দাও।

ভেতরে ভেতরে গোড়া কেটে চলে

উপরে উপরে মিত্রতা

চোখ মেললেই দেখা পাবে তুমি

এদিকে ওদিকে চিত্র তা।

মুখে মধু তবে অন্তরে বিষ–

সেই লোক থেকে দূরে থেকো

নিজে যা বুঝবে, সেটাই করবে

যতটুকু পারো –সুরে থেকো।

পূর্ববর্তী নিবন্ধগুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে
পরবর্তী নিবন্ধতায়েফ শহরের সুন্দর এক বিকেল