রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

শান্তি

মানুষে মানুষে সংঘাত চলে

মানুষে মানুষে যুদ্ধ

অগ্নিকাণ্ড– বোমা–সন্ত্রাসে

ভেতরে বাইরে ক্রুদ্ধ।

কে আছে চেয়ারে, কে আছে প্যায়ারে

কে আছে নিজের সত্তায়–

জেনেও জানে না এতো কিছু সব

কেউ নেই নিরাপত্তায়।

দু’বেলা দু’মুঠো খেয়ে পরে ঠিক

বাঁচার জন্য চেষ্টায়

মানুষ রয়েছে; স্বস্তি আসুক

শান্তি আসুক দেশটায়।

পূর্ববর্তী নিবন্ধপদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভা
পরবর্তী নিবন্ধএকজন সদা হাস্যোজ্জ্বল মানুষ