রাশেদ রউফ- এর অন্ত্যমিল

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

অপরাধী যারা দণ্ডিত হোক

ছোটো ছোটো শিশু সমাজের যিশু

নিরাপদ নয় তারাও আজ

হায়েনারা যত বায়না ধরুক

আশপাশ থেকে তাড়াও আজ।

অপরাধী যারা দণ্ডিত হোক

বিচারের থেকে নিস্তার নাই

আইনের গতি পাক সংহতি

এলাকায় তার বিস্তার চাই

পুলিশেরা শুধু থানাতেই নয়

অলিতে গলিতে গমন চাই

ভায়োলেন্স চলে যেখানে, সেখানে

কঠোর হস্তে দমন চাই।

পূর্ববর্তী নিবন্ধদারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসুখের দেশ ভুটান