রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি, মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ করেছে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জয়নূল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির।
আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল প্রধান মুহাম্মদ ছালামত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও চকবাজার ক্লাস্টার হেড মোহাম্মদ আরিফুর রহমান এবং রাঙামাটি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল উদ্দিন। অনুষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উচ্চশিক্ষার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তারাও। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












