মহানগরী আইনজীবী থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী মহানগরীর আইনজীবী থানার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে এ কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

আইনজীবী থানা আমীর অ্যাড. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাড. আব্দুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস এবং ড. . . . মসরুর হোসাইন।

প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস ত্যাগ, সংগ্রাম, আদর্শ ও নৈতিকতার ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে আসছে। সংগঠনের কর্মীদেরকে এ ইতিহাস ও আদর্শ সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের চরিত্র, আমল ও নৈতিক মান উন্নত করতে হবে। তিনি আইনজীবী সমাজকে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে নীতিনিষ্ঠ অবস্থান গ্রহণের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।

বক্তারা কর্মীদেরকে নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাড. ফরিদুল আলম, অ্যাড. আবুল মোজাফফর, অ্যাড. জসিম উদ্দিন সরকারসহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা বিএনপির বর্ণাঢ্য স্বাগত মিছিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় মুসলিমাবাদ জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শনে ইসরাফিল খসরু