বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে সুত্র আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন। শুরুতেই মঙ্গলাচরণ পাঠ করেন জ্যোতিনন্দ ভিক্ষু। উদ্বোধন করেন রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। সভাপতিত্ব করেন সঞ্জয় বড়ুয়া পিপলু। স্বাগত বক্তব্য রাখেন তাপস বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া, আইনজীবী বুলবুল বড়ুয়া, জনি বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, প্রণব বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুমন বড়ুয়া, সুদত্ত বড়ুয়া, সিটু কুমার বড়ুয়া, রিপন বড়ুয়া, শংকর বড়ুয়া, পলাশ বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, রাজীব বড়ুয়া। বিচারক ছিলেন রাহুলপ্রিয় স্থবির, জ্যোতিনন্দ ভিক্ষু, রাসেল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপংকর বড়ুয়া। এতে প্রায় ৫০ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।












