নগরীর চান্দগাঁও থানাধীন নুর শাহ জামে মসজিদের ছাদের পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুনতাসীর বিন মামুন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসীর চান্দগাঁওয়ের হরমপাড়ার এন ইসলাম মনজিলের অ্যাডভোকেট মামুন উর রশিদ ও জান্নাতুল মাওয়া হিরামনির ছেলে।
চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দীন আজাদীকে বলেন, নিহত কিশোর মুনতাসীর বিন মামুন জুমার নামাজ পড়ার জন্য নুর শাহ জামে মসজিদে যায়। মসজিদের ছাদের নিকটে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









