নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাংলা বাজারস্থ মো. জাহিদুল ইসলাম বাবুর গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চালক–মালিকদের এক জরুরি সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাটারি রিকশা চালক–মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। সভা শেষে অবহেলিত ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও ব্যাটারি রিকশা ছিনতাইকারী তথা চোরদের দৌরাত্ম প্রতিরোধসহ অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট বায়েজিদ বোস্তামী ও খুলশী (আংশিক) ব্যাটারিচালিত রিকশা চালক–মালিক ঐক্য পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত চালক ও মালিকদের সর্বসম্মতিক্রমে সভাপতি–মো. ইলিয়াছ আহমেদ লেদু, কার্যকরী সভাপতি– মোহাম্মদ সুমন, সহসভাপতি–মো. সাজ্জাদ হোসেন রাব্বি, সহসভাপতি– মোহাম্মদ কালাম, সাধারণ সম্পাদক– মো. ওমর ফারুক, যুগ্মসম্পাদক– মো. ইমরান হোসেন, যুগ্মসম্পাদক– মো. জাহিদুল ইসলাম বাবু, যুগ্মসম্পাদক– মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক– মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক– মো. এনামুল হক, লাইন সম্পাদক– মোহাম্মদ পারভেজ, লাইন সম্পাদক– মো. নূরুল ইসলাম, প্রচার সম্পাদক– মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক– মো. সাঈদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য– মোহাম্মদ লিটনসহ ২০ সদস্য বিশিষ্ট চালক–মালিক ঐক্য পরিষদ এর কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













