ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর ইউএসটিসি (আইএএইচএস) ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদত হোসেন।

এছাড়া প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী। ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শরিফুল ইসলাম অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. তানজিমা ও ডা. বাইতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এবং নাক কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, নগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার লিটন, ড্যাব নেতা অধ্যাপক ডা. ইমরোজ উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. রাসেল ফরিদ, চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চমেক নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত কামাল, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জায়েদ বাশরী, ইউএসটিসি মেডিকেল ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন নয়ন, ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের (আইডিএ) সাবেক সভাপতি ডা. মতিউর রহমান, বর্তমান আইডিএ উপদেষ্টা ডা. সূফি মহাম্মদ ওমর ও ডা.আরিফ উদ দৌলা, ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. হাবিবুল করিম তানিম, সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক ডা. তাউসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আল মারুফ ও সাংগঠনিক সম্পাদক ডা. সানজিদাসহ ইউএসটিসির শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকসহ দেড় শতাধিক চিকিৎসক–শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন
পরবর্তী নিবন্ধকে ডি প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু আজ