ঘাসফুল গ্রামাঞ্চলেও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে

৪৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ঘাসফুল এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা সংস্থার চান্দগাঁওস্থ প্রধান কার্যালয়ে গতকাল শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ঘাসফুল নির্বাহী পরিষদের সভাপতি ও চবি সিনেট সদস্য ড. মনজুরউলআমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সংস্থার সাধারণ পরিষদের সদস্যগণ, সমাজসেবা অধিদপ্তর ও নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ঘাসফুল এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন। শুরুতে সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানসহ সংস্থার দীর্ঘযাত্রায় ঘাসফুলসহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। সভায় ৪৩তম সাধারণ সভার কার্যবিবরণী ও অগ্রগতি উপস্থাপন করেন সিইও আফতাবুর রহমান জাফরী। ঘাসফুল নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাফরুহা সুলতানা (অব. সচিব) চলতি অর্থবছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী উপস্থাপন করেন এবং সংস্থার বার্ষিক প্রতিবেদন (২০২৪২০২৫) উপস্থাপন করেন উপপরিচালক সাদিয়া রহমান, সংস্থার ২০২৪২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৫২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন উপপরিচালক মারুফুল করিম চৌধুরী।

সভায় সংস্থার ২০২৪২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৫২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয়ে অনুমোদন দেয়া হয়। সভায় বক্তারা বলেন, ঘাসফুল শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরাপদ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক নিরাপত্তা, শিশু বিকাশ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পোলট্রি, নিরাপদ কৃষি ও ফলচাষের মাধ্যমে খরা সহনশীল কৃষি উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তনের নজির সৃষ্টি করেছে।

সভাপতির বক্তব্যে ড. মনজুরউলআমিন চৌধুরী সমপ্রতি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষকশিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৪০ সদস্যের একটি প্রতিনিধি দলের ঘাসফুল পরাণ রহমান স্কুল ও সেবক কলোনির ঘাসফুল বিকাশ কেন্দ্র পরিদর্শনের কথা উল্লেখ করেন। আলোচনায় অংশ নেন ঘাসফুল সদস্য সাবেক মুখ্যসচিব ড. মোহাম্মদ আবদুল করিম, খুবির সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, বাকৃবির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল, সাবেক যুগ্মসচিব ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, শিব নারায়ণ কৈরী, কে এ এম মাজেদুর রহমান, জাহিদা ইস্পাহানি, জাহানারা বেগম, মো. ওয়াহিদুজ্জামান, কবিতা বড়ুয়া, শাহানা বেগম, সমিহা সলিম, ইয়াসমীন আহমেদ, জেরিন মাহমুদ হোসেন এফসিএ, ঝুমা রহমান। আরো সংযুক্ত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং অডিট ফার্ম হুসেইন ফরহাদ অ্যান্ড কোং এর পরিচালক ও কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের প্রধান মো. নজরুল ইসলাম এফসিএ।

সভায় ১ জুলাই ২০২৬ ৩০জুন ২০২৯ মেয়াদের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেনসভাপতি : মাফরুহা সুলতানা, সহসভাপতি : শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক : সমিহা সলিম, যুগ্ম সম্পাদক : শাহানা বেগম, কোষাধ্যক্ষ : কে এ এম মাজেদুর রহমান, নির্বাহী সদস্য : কবিতা বড়ুয়া ও জেরিন মাহমুদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের আবৃত্তি প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধদোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন