বোয়ালখালীর দাশের দিঘির পাড়ে বর্ষবরণ অনুষ্ঠান

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালীর দাশের দিঘির পাড়ে প্রতিবারের ন্যায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। শুরুতে সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় এসো হে বৈশাখ গীতা আলিখ্য পরিবেশিত হয়। গান, নৃত্য অভিনয়, কবিতা, কৌতুক, কথামালা, মোরগ লড়াই বলিখেলা মধ্যে দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ পরিষদ দাশের দিঘির পাড় বোয়ালখালীর আহ্বায়ক জয়নাল ফারুক মোরশেদের সভাপতিত্বে শিক্ষক সুদর্শন দাশের সঞ্চালনায় চেয়ারম্যান হামিদুল হক মান্নান, প্রাবন্ধিক কানাই দাশ, জীবক বড়ুয়া, শৈবাল দাশ বক্তব্য রাখেন। বলিখেলা পরিচালনা করেন আমির হোসেন মাস্টার, মফিজুর রহমান, মোরগ লড়াই পরিচালনা করেন রুপন দাশ, রাজ চৌধুরী, সুকান্ত শীল, হিমেল চৌধুরী, ইয়াছিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রবীণ রাজনীতিবিদ আলীম উল্লাহ চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মদসহ ২ জন আটক