প্রবীণ রাজনীতিবিদ সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য আলীম উল্লাহ চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জেয়ারত, কোরাআনখানি মিলাদ মাহফিল ও উত্তর কাট্টলী সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আলীম উল্লাহ চৌধুরী প্রাদেশিক পরিষদের সদস্য ছাড়াও দুইবার জেলা কাউন্সিলের চেয়ারম্যান ও বার্মায় অবস্থানকালে অনারারী ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিবিধ রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সম্মাননা সূচক অনারারী সিটিজেনশিপ লাভ করেন। তাছাড়াও তিনি মুসলিম এডুকেশন সোসাইটি, চিটাগাং চেম্বার, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, ২৭ বছর তৎকালীন বৃহত্তর কাট্টলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












