সন্তানদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে

কাটগড় জেলেপাড়ায় আলোচনা সভায় বক্তারা

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুরের মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে ২০ ও ২১ এপ্রিল দুইদিন ব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল নগর কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠ,

মহাপ্রসাদ বিতরণ ও ধর্ম সভা। ত্রিনাথ সংঘের আয়োজনে আনন্দ মোহনের বাড়িতে ২০ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭ টায় উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুর মন্দিরের সভাপতি বিদুর দাসের সভাপতিত্বে এবং গীতাপাঠক গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন, ভগবতীয় বক্তাও লেখক উত্তম চক্রবর্তী। মঙ্গল প্রজ্বলন করেন মানিকানন্দ অবদূত ব্রহ্মচারী। আলোকিত অতিথি ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সহসভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দি। উদ্বোধক ছিলেন, উজ্জ্বল ধর। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর, রতন সাধু, মিলন দাশ।

এ সময় উপস্থিত ছিলেন নিলু রানী দাস, শান্তি মোহন দাস, নারায়ন দাস, অমল ধর, সঞ্জীত দাস, ভগীরত দাস, রবিন শীল, সাগর দাস, অন্তু দেব, রনি দাস, সুকুমার দাস, আজালা দাস। এতে আরও উপস্থিত ছিলেন, সাজু দাস, রামদাস, বাপ্পারাজ, অভি দাস, আকাশ দাস, নিখেল দাস, লক্ষ্মী দাস, বালি দাস, রনি দাস, দীপক দাস, গীতা দাস, রঞ্জিত দাস, টিপু দাস, বিধান দাস, রণ দাস। প্রধান অতিথি ট্রাস্টি দীপক কুমার পালিত তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। হিন্দু সুরক্ষা আইনসহ সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওষখাইন দরবারে কেয়াম উদ্দিন শাহ শিশু একাডেমির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআজ প্রবীণ রাজনীতিবিদ আলীম উল্লাহ চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী