বাঁশখালীতে মদসহ ২ জন আটক

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় পৃথক দুটি অভিযানে মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার টাইম বাজার, শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পেশায় একজন গাড়িচালক। জানা যায়, বাঁশখালী থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে মদসহ আটক করা হয়। পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬() ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে একই দিন রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের পুরাতন বাজার, বাণীগ্রাম এলাকায় আরেকটি অভিযানে সমীর দাস (৫৩) নামে এক ফল ব্যবসায়ীকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর দাশের দিঘির পাড়ে বর্ষবরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক ফোরামের স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা