স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১৭ এপ্রিল দিনব্যাপী আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শিল্পপতি ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩২ বছর পূর্তি উৎসবের আহবায়ক লেখক ও প্রাবন্ধিক খন রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সঞ্জয় কুমার দে, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মানস শেখর, শিশুসাহিত্যিক শিল্পী কেশব জিপসী এবং জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। প্রতিযোগিতায় বিচারক ছিলেন জহর মুখার্জি, শান্তিময় চক্রবর্তী, শিখা বড়ুয়া, মানসী দাশ তালুকদার, আয়েশা হক শিমু, প্রবীর পাল, দীপক দত্ত, শাশ্বতী তালুকদার, কেশব জিপসী, অর্পিতা দাশ, সৈয়দ হোসেন শাহ্, আবদুল হালিম, বনানী শেখর রুদ্র ও সোমা রায়। প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের আহবায়ক রিটন সূত্রধর ও সদস্য সচিব রতন মজুমদার। অভ্যর্থনা এবং রিপোর্টিংএ ছিলেন সহ সভাপতি হোসাইন রিন্টু ও সহ সাধারণ সম্পাদক ঝন্টু শীল। ব্যবস্থাপনায় ছিলেন উপদেষ্টা জয়দেব চন্দ্র দাশ, ডা. তাপস শেখর, অধ্যাপক সুকদেব রুদ্র, সহ সভাপতি সরজিত দাশগুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক সীমা দাশ, নির্বাহী সদস্য হিল্লোল দাশ সুমন, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ উর্মি রায়,সাংগঠনিক সম্পাদক তনয় রাজ মজুমদার, মহিলা সম্পাদক পিংকী মজুমদার, সহ–সাংস্কৃতিক সম্পাদক অনিন্দিতা শেখর চৈতি এবং সদস্য সুমিত্রা শীল, ভাস্কর দাশগুপ্ত অভি, নির্ঝর শীল অপু,অরণা দাশ, অবন্তিকা শেখর পিউ, সুমেধা দে ইতু, সেঁজুতি চন্দ, অনন্যা দে তুলি, রুবেল চন্দ্র নাথ, শিবনীল রুদ্র, অনিন্দ্য শেখর, খোকন দেবনাথ, সাইফুল ইসলাম বুলবুল, টিটু ঘোষ ও অর্ণব শীল। প্রেস বিজ্ঞপ্তি।












