কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিনিধি সভা

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিনিধি সভা ও গ্রুপিং সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের প্রতিনিধি সভা ও গ্রুপিং অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বক্তব্য রাখেন। প্রতিনিধি সভা শেষে টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হয়।

লটারির মাধ্যমে অংশগ্রহণকারী ২৪ টি দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়। সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা ও অংশগ্রহনকারী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৬ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন ও ৩ নভেম্বর ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের খেলা দেখতে আসা শিক্ষার্থীদের খেলাধুলামুখী করার জন্য প্রতিদিন মাঠে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারে রানার্সআপ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু