অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ : অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়রাম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শুধু ঐতিহ্যে নয় গুণগত লেখাপড়ায়ও সেরা প্রতিষ্ঠান হিসবে স্বীকৃত। সুতরাং পরীক্ষার্থীদের সেই ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গুণগত শিক্ষার বিপ্লব শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা দিয়ে সেই যাত্রার সূচনা হবে। তিনি বলেন, পরীক্ষা ও ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান, চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, গভর্নিং বডির সদস্য আবদুল মালেক, মোহাম্মদ আলী মিঠু, প্রকৌশলী প্রবাল রক্ষিত। সিনিয়র শিক্ষক গৌরি দাস ও বিজয় লক্ষ্মীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানী। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাহিদা আরবি, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন আনোয়ারি ও নিগার সুলতানা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের সাংস্কৃতিক স্কোয়াড।

ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সমর রায় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ে প্রাক্তন সভাপতি অঞ্জন কুমার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ত্রিদিপ রায়। বক্তব্য রাখেন রিমন কান্তি মুহুরী, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ,জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র রায়,লিটন শীল,স্বাতী রাণী শীল,সাকী দেব, মো.ইমাম হাসান,রুজী দাশ, সুদীপ্ত চৌধুরী,মিলকু নাথ,জয়শ্রী কুন্ডু,লিজা চৌধুরী, শাহেদুল আলম, আব্দুল কুদ্দুস, অনিমেষ গুপ্ত, নিরুপন সেন প্রমুখ।

বাকলিয়া উচ্চ বিদ্যালয় : বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাঈন উদ্দিন হাসান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্ণফূলী থানা শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবদুল আজিজ,মোহাম্মদ শাহজাহান। শিক্ষক সুমাইয়া খানমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধা ও সাধারন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৭জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।














