পটিয়ায় আজ থেকে বৈশাখী মেলা শুরু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় আজ থেকে ১০দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা শুরু হচ্ছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার নানা পণ্যের পসরা সাজিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব। উৎসবকে আনুষ্ঠানিক রূপ দিতে এবং সফলভাবে আয়োজন সম্পন্ন করতে গত মঙ্গলবার রাতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রস্তুতি সভা করে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদ। বর্ষবরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব নাছির উদ্দীন, সমন্বয়ক মাস্টার শ্যামল দে, পরিষদের সদস্য সাংবাদিক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, প্রচার উপ কমিটির আহবায়ক সাংবাদিক শফিউল আজম, স্টল উপ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, রেলি, সাজসজ্জা, প্রতিযোগিতা ও আপ্যায়ন উপ কমিটির সমন্বয়ক হাফেজ রুবেল, মিসবাহুল ইসলাম, জয়নাল আবেদীন, আপ্যায়ন উপ কমিটির সচিব এস এম ফোরকানসহ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহামে দেশে আরও ৭ মৃত্যু
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা