গ্রীষ্ম মানেই কালবৈশাখী ঝড়
উত্তর পশ্চিমের উত্তপ্ত বায়ু
মাটি হয়ে কুঁকড়ে আছি পশ্চিমে
দারবিশ ঢুকেছে তোমার ঘরে
লু হাওয়ার দিন বুঝি পুরালো।
গ্রীষ্ম মানে বৈশাখী মেঘ
বিস্ময় প্রতারক অর্বাচীন কুমার
বালিকার চোখে বিস্ময় ঘোর
সুখ বেঁচে ভোরের ফেরিওয়ালা
দারবিশ শোনায় খোয়াজ খিজিরপাঠ।









