আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অনুসন্ধান কমিটির সভা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিন উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংসহার সদস্য সচিব ইমরান চৌধুরী, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য মো. মহসিন (পারভেজ) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএসো হে বৈশাখ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের কারাতে কোচ অধ্যক্ষ অজয় দে