দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম দস্তগীর চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দলীয় দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস. এম. সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতের ভিন্নতা থাকলেও পটিয়ার স্বার্থে সবাইকে এক থাকতে হবে
পরবর্তী নিবন্ধকাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা