উত্তর কাট্টলী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের পঞ্চবিংশ বর্ষপূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সজল দের সভাপতিত্বে কাট্টলী আইডিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডাঃ কিশোর আচার্য্য, রঞ্জন দাশ, প্রকৌশলী সুমন চৌধুরী, দোলন সাহা, হিমেল মজুমদার, মোঃ শাহজাহান, মোঃ মোস্তফা, এডভোকেট জয় দাশ গুপ্ত অপর্ণা দত্ত, অংকিতা মজুমদার, জয়শ্রী দাশ, পূর্ণা দাশ, মিজান রহমান, মো. সজিবুর রহমান প্রমুখ।
এতে বক্তরা বলেন, বিগত ২৪ বছর ধরে অদিতি সঙ্গীত নিকেতন বিভিন্ন উৎসবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১১ ও ১২ বৈশাখ ১৪৩৩ বাংলা ২৪ ও ২৫ এপ্রিল কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভা শেষে ডাক্তার কিশোর আচার্য্যকে আহবায়ক সাংবাদিক জুয়েল শীলকে সদস্য সচিব এবং বাচিক শিল্পী পূর্ণা দাশকে অর্থসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠিত হয়। উক্ত বৈশাখী মেলায় থাকবে নাগরদোলা, বায়স্কোপ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রায়ণ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, যাদুসহ নানাবিধ আয়োজন থাকবে। উৎসবের মিডিয়া পার্টনার হিসাবে থাকবে প্রতিবারের মতো স্বাধীনতার প্রথম প্রহরের দৈনিক আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।














