মতের ভিন্নতা থাকলেও পটিয়ার স্বার্থে সবাইকে এক থাকতে হবে

পটিয়ায় মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

মতের ভিন্নতা থাকলেও, পটিয়ার স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ছবি টাঙানোর পরিবর্তে ‘লা ইলাহা ইল্লাহ’ লিখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করেছে।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, মফজল আহমদ, আবদুল জলিল চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সমাজসেবক আবুল বশর চৌধুরী, আবুল বশর, সমাজকর্মী শফিউল আলম বাদশা, নাজমুল হক রিপন, নুরুল আকতার, দক্ষিণ ভূর্ষি বিএনপির সাবেক সেক্রেটারি আবছার উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, ঈসমাইল, দিদারুল আলম, মাকসুদ আলম, একেএম জসিম উদ্দিন, সৈয়দ মনির আহমদ সেলিম, মসজিদ কমিটির সহসভাপতি নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা এস এম নয়ন, এরশাদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকবরী গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত