জেসিআই চট্টগ্রামের সাধারণ সভা

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান।

সভার শুরুতে সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় ২০২৬ সালের নির্ধারিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জেসিআই তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি করে। চট্টগ্রামের তরুণদের নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করার জন্য সদস্যদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রস্তাব ও মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, চলতি বছরে সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি চট্টগ্রামে জেসিআইয়ের কার্যক্রম আরও সমপ্রসারণ করা হবে। শেষে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউইম্যান চেম্বার ও বিওয়াইএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলী