জিইসির পেশওয়ারাইন রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ের পেশওয়ারাইন রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ। অভিযানের সময় তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, য়োদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে পালনের জন্য সতর্ক করেন। অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ দৈনিক আজাদীকে বলেন, অভিযান পরিচালনার সময় রেস্টুরেন্টটিতে নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি সতর্ক করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের একজন সহকারী পরিচালকও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মারসা পরিবহনের বাস আটকে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার দুই যুবকের দুদিনের রিমান্ড