রাঙ্গামাটিবৃন্তে

স্বরূপ সুপান্থ | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

জলবৃত্তে আঁকি তোমার সান্নিধ্য

জলপরি, হাঁসের লেজের মতো তোমার সৌন্দর্য।

ডাহুক ডেকে চলেছে, আর আমি

ভরপুর না থাকি কী করে!

এ–মূর্ছনা সত্য, এ–ভাব অবিনাশী মর্মর

ধর্ম জানে, পাপ করবার ইচ্ছা জাগে নাই

তবু, ঘটনা ঘটেই যায়–

আমাদের আগুনে এখনো কাঠ জ্বলে

গ্যাস যদিও নিভায়ে দিয়েছে স্টোভ,

কিন্তু জলবৃত্তের অহঙ্কারী জলপরি

নেভাতে দেয়নি আমারে শারীরিক উত্তাপ।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক শিক্ষায় শিক্ষিত করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে : চসিক প্রশাসক
পরবর্তী নিবন্ধভেজা দুপুরে