পাখিদের গানে গানে হয়ে যায় ভোর
খোকাখুকি ঘুম থেকে উঠে খোলে দোর
হেমন্তরূপ এসে জড়িয়েছে গাঁয়
কিষাণ কিষাণী মাঠে ধান কেটে যায়।
জানালায় এসে পাখি ডাকে আয় সোনা,
গান করি খেলা করি হোক কিছু বোনা।
আজ তুমি ঘুমিও না কাল হবে বাকি,
হেমন্তরূপ যেন করে ডাকাডাকি।
খেজুরের গাছে গাছে গাছিদের হানা,
পিঠাপুলি হবে ঘরে সকলের জানা।
হেমন্তে মাঠ ছুঁয়ে খোকা যায় পাঠে,
কৃষকের আড্ডাটা চলে মাঠে মাঠে।
শিশিরের ফোঁটাগুলো ঝরে পড়ে ঘাসে,
প্রকৃতি চেয়ে থাকে মিটিমিটি হাসে।
গাছে গাছে পাখিদের গানে ভরে মন,
হেমন্ত এসো তুমি দিই স্বাগতম।






