চালতা ফুলে লক্ষ্মীপেঁচা হাসছে কেমন হাসি
বাতায়নের বাতাস গাঙে বাজলো যেন বাঁশি।
বইছে নদী নিরবধি রাতে আকাশ তারা
শিশির ভেজা সবুজ ঘাসে বইছে অঝোর ধারা।
হেমন্তেরই হিল্লোলে আজ বাতাসে দেয় দোলা
উদাস গানে মনটা আমার ভীষণ আত্মভোলা।
কী যেন এক মায়াবী গান বিধুরতার সাথে
ভোরের শিশির আসন পাতে দূর্বা ঘাসের সাথে।
শিশির গাঁথা মুক্ত মালা হেমন্তেরই সাজ
শেষ না হতেই শীতের বুড়ির নতুন কারুকাজ









