চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির ২০২৬–২৭ সালের নব গঠিত কমিটির পরিচিতি সভা গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় জেলা স্টেডিয়ামস্থ ফুটবল খেলোয়াড় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি নন্দী রাম লাল লাতু ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম পড়ে শোনান। সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মতিনের স্বাগত বক্তব্যের পর সংগঠনের ভবিষ্যত কর্মসূচির আলোকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন, সহ–সভাপতি শৈবাল বড়ুয়া, যুগ্ম ও দপ্তর সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত, অর্থ সম্পাদক বিমল দাশ গুপ্ত, সহ সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, ক্রীড়া প্রচার ও বিনোদন সম্পাদক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, আপ্যায়ন সম্পাদক একরাম আফসার, সহ–আপ্যায়ন সম্পাদক দিলীপ চৌধুরী, সহ সাংস্কৃতিক ও সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান মিরাজ, কার্য নির্বাহী সদস্য সাঈদ আব্বাস, মনসুর আলম ও বখতিয়ার আলম। সভায় বক্তারা, আসন্ন অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রামে দুঃস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, বার্ষিক বনভোজন, কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক সংবর্ধনাসহ আনুমানিক বিষয়ের উপর আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।









