চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের হাতে ক্লাব প্রতিনিধি প্রেরণের পত্র হস্তান্তর করেছেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ নির্বাচনকে সামনে রেখে অন্তর্ভুক্ত ক্লাব সমূহকে নিজেদের প্রতিনিধিদের নাম প্রেরণের জন্য আনুষ্ঠানিক পত্র প্রদান শুরু করেছে জেলা ক্রীড়া সংস্থা। সেই ধারাবাহিকতায় তৃতীয় দিনে গতকাল বুধবার দুপুরে নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন দলের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ডা. শাহাদাত হোসেনের হাতে পত্র তুলে দেন সিজেকেএস সদস্য সচিব। এসময় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












