বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬–২৭ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রাম মহানগর শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল ১৮ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রাম রাইফেলস ক্লাবে ৩০ জন (ছেলে ও মেয়ে) প্রতিযোগীর অংশগ্রহনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সোহানুল ইসলাম ও উরমিন আক্তার। রানার্স আপ আল আমীন ও ফারজানা আলম। মেয়ে এককে চ্যাম্পিয়ন উরমিন আক্তার ও রানার্সআপ ফারজানা আলম। ছেলে এককে চ্যাম্পিয়ন গোলাম কিবরিয়া ও রানার্স আপ রুকাউল হক। মহানগরের পর আগামীতে বিভাগীয় পর্যায়ে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।











