জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই বিএনপির মূল রাজনীতি

বাকলিয়ায় আবু সুফিয়ান এমপি

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জনগণের অধিকার আদায় এবং যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।

তিনি বলেন, আমরা কেবল ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের সুখেদু:খে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের দু:কষ্ট লাঘবে আমাদের এই মানবিক সহায়তা চলমান থাকবে। তিনি গতকাল বাকলিয়া ১৯ নং ওয়ার্ডের তুলাতলি নয়া মসজিদ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহার চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে এবং বাকলিয়া থানা যুবদল নেতা ইয়াকুব খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন,মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, এমদাদুল হক বাদশা, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল করিম।

উপস্থিত ছিলেন চৌধুরী হাকিম, এস এম সেলিম, আব্দুল মান্নান, আব্দুল বারেক, মো. ফারুক, মোহাম্মদ ইউনুস, নুরুদ্দিন খান, রেজিয়া বেগম মুন্নি, মো. আব্দুস সোবহান, গফুর মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিনের বঞ্চনার পর ভূজপুরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে
পরবর্তী নিবন্ধগণমাধ্যমের উন্নয়নে কমিশন গঠন করবে সরকার