বাঁশখালী পৌরসভায় গতকাল চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে রুজিয়া আকতার (জবা ফুল) ২২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হামিদা বেগম (আনারস) ১৬৯৯ ভোট, সেতারা বেগম (চশমা) ৮০২ এবং সারাবান তাহুরা ফেরদৌসি কলি (অটোরিকশা) পেয়েছেন ২৭০ ভোট। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে রোজিয়া সুলতানা (আনারস) ২৮০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রেবা তালুকদার (চশমা) ২২১১ ভোট পেয়েছেন।
৭ , ৮ ও ৯ নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি (আনারস) ২১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নারগিস আক্তার (জবা ফুল) ১৭৫৪ ভোট, করিমা আক্তার (টেলিফোন) ৭৭৪ ও খালেদা বেগম (চশমা) ১০১২ ভোট পেয়েছেন। ১ নং ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি) ১৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. হোছাইন (ডালিম) ৪ ভোট ও মাহফুজুর রহমান আনিছ (পাঞ্জাবি) ১৭ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি) ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মিলন বড়ুয়া (ব্রিজ) ৩৩৭ ভোট, হারুনুর রশিদ (উটপাখি) ২৯৫ ও মাওলানা আবদুল লতিফ (ডালিম) ২৬৪ ভোট পেয়েছেন।
৩ নং ওয়ার্ডে জমশেদ আলম (ব্রিজ) ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. জামাল উদ্দিন (ব্ল্যাকবোর্ড) ২৬২ ভোট, মো. মানিকুল আলম (পানির বোতল) ২৫৬, আবদুল অদুদ লেদু (উটপাখি) ২২৪, মো. সাহাব উদ্দিন (গাজর) ২৮৩, মো. ফিরোজ শাহী (টেবিল ল্যাম্প) ২৪৩, মো. মোসলেম উদ্দিন (ডালিম) ১১১, মো. বেলাল উদ্দিন (ফাইল কেবিনেট) ১৬৬ ও মো. জসীম উদ্দিন (পাঞ্জাবি) ১৮৬ ভোট পেয়েছেন।
৪ নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন (পাঞ্জাবি) ১১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আজগর হোসেন (উটপাখি) ৩৪৮ ভোট ও মো. আকতার হোছাইন (ব্রিজ) ২৩ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে মো. ইসহাক (উটপাখি) ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থী মো. সোহেল (টেবিল ল্যাম্প) ৩৯২, মো. নাছির উদ্দিন (ব্ল্যাকবোর্ড) ৩৯০, মো. আমিরুজ্জামান (ডালিম) ৩৩, মো. হোছাইন উদ্দিন (গাজর) ১৫২, মো. নঈমুল হক মানিক (ব্রিজ) ১১৯ ও নুরুল আলম (পাঞ্জাবি) ২১০ ভোট পেয়েছেন।
৬ নং ওয়ার্ডে আক্তার হোসেন (ব্রিজ) ১২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্য প্রার্থী দিলীপ চক্রবর্তী (পাঞ্জাবি) ৫৬৩ ভোট ও নির্মল কান্তি রুদ্র (উটপাখি) ৮১ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ) ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থী মোহাম্মদ হারুন (পাঞ্জাবি) ৩১৪ ভোট, আরাফাত উদ্দিন (টেবিল ল্যাম্প) ৪৫১, মো. নুরুল আলম (ডালিম) ৭৩ ও মো. জাকের হোসেন (উটপাখি) পেয়েছেন ৪৯ ভোট।
৮ নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ (ব্ল্যাকবোর্ড) ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ব্যোমপতি দাশ (ডালিম) ৭২০ ভোট, উত্তম কুমার কারন (উটপাখি) ১২১ ও মো. নুরুন্নবী (পাঞ্জাবি) ৩১৮ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে বদিউল আলম (টেবিল ল্যাম্প) ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থী দেলোয়ার হোছাইন (পাঞ্জাবি) ৪৮২ ভোট, কামরুল ইসলাম (উটপাখি) ৪০৭, মুহিববুল্লাহ (ব্রিজ) ৪৯, মো. ওমর ফারুক (ডালিম) ৯৬ ও জয়নাল আবেদীন (ব্ল্যাকবোর্ড) পেয়েছেন ৪০ ভোট।













