এনবিআরের কর অঞ্চলে বড় রদবদল, গোয়েন্দা ইউনিটে প্রথম নারী প্রধান

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

কর অঞ্চল ও গোয়েন্দা ইউনিটের প্রধানসহ শীর্ষস্থানীয় একাধিক পদে রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর আদায়কারী সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে আনা হয়েছে সেলিনা সুলতানাকে। এতদিন ঢাকার কর অঞ্চল–৪ এ কমিশনারের দায়িত্ব পালন করা সেলিনা প্রথম কোনো নারী হিসেবে সিআইসি প্রধানের দায়িত্ব পেলেন। খবর বিডিনিউজের।

সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে দেওয়া হয়েছে ঢাকার কর অঞ্চল–৮ সামলানোর দায়িত্ব। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরে এটি সবচেয়ে বড় রদবদল। বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে রদবদল আনে এনবিআর প্রশাসন। এদিন পৃথক প্রজ্ঞাপনে ১২জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়; পরে তাদেরসহ বাকিদের পদায়ন করা হয় বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বরখাস্ত কনস্টেবলসহ দুইজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধটেকনাফের সাবেক ইউপি সদস্যের ৪ বছর, বাবার৩ বছর কারাদণ্ড