এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে এবং কেয়ামত পর্যন্ত থাকবেও অলি আউলিয়াদের উসিলায়। আজ তাদের মাজার শরীফকে যারা হামলা করছে হয়তো তারা ইসলাম ধর্ম সম্পর্কে অবগত নন; নাহলে এরকম ভাবে মাজারে হামলা করত না। যে ব্যক্তি আল্লাহর অলিদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহতায়ালা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর অলিরা দুনিয়ার সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহ ও রাসুলকে চাই।
৩০ জুলাই চট্টগ্রাম হালিশহরস্থ আব্বাস পাড়া বি–ব্লক আমিরীয়া আল্লামা শাহ হারুনিয়া শামুন শাহ খেদমত কমিটি হালিশহর শাখা হযরত নজির আহমদ প্রকাশ বক্কল ফকির আমিরীর (রহ.) আওলাদগণের ব্যবস্থাপনায় আশেকে আমির খলিফায়ে আল্লামা শাহসূফি মুফতি সৈয়দ মুহাম্মদ হারুন রশিদ শাহ আমিরভাণ্ডারী (রহ.), হযরত নজির আহমদ বক্কল ফকির আমির ভাণ্ডারীর (রহ.) বার্ষিক ওরশ আল্লামা শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমির ভান্ডারী (মা.জি.আ.) সভাপতিত্বকালে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন আল্লামা শাহছুফি সৈয়দ মুহাম্মদ আসরারে আমির আমিরভান্ডারী, শাহজাদা মাওলানা মুহাম্মদ সৈয়দ আশিক শাহ আমিরীসহ অসংখ্য আলেম, উলামা, পীর মাশায়েখ আশেক ভক্তগণ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ এবং মোনাজাতের মাধ্যমে উক্ত উরশ শরীফ সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।










