লোহাগাড়া উপজেলা বিএনপির বর্ণাঢ্য স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি লোহাগাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টসংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী।

এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ কাশেম, খোরশেদ আলম সিকদার, উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, নুরুল হক সওদাগর, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, শহিদুল আলম, সোহেল আরিফ, মোঃ শাহ আলম, ইমামুল আবেদীন রিপন, মোবারক হোসেন বাবু, আলাউদ্দিন বাচ্চু, নজরুল ইসলাম, হাফেজ আহমদ ডিয়ার, দেলোয়ার হোসেন চৌধুরী, নাছির উদ্দিন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, আরিফ উদ্দিন, রাশেদুল হক, সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, এস এম জকরিয়া, ইসহাক কোম্পানী, আনোয়ার হোসেন, রমজানুল কবির জয়, ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, জহিরুল ইসলাম, শওকত, নাজিম উদ্দিন, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমদ মুন্না, মোরশেদ আলম, সেলিম উদ্দিন খান, দিদারুল আলম, গিয়াস উদ্দিন কাদের, মহিউদ্দিন, শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য এহসান আব্দুল্লাহ, হেলাল উদ্দীন, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, শাকিল মোহাম্মদ নয়ন, মহিউদ্দিন, ইকবাল হোসেন, ইয়াছিন আরাফাত, তৌহিদুল ইসলাম, দিদার হোসেন, রিফাত উদ্দিন চৌধুরী, সিয়ামুল ইসলাম সায়েম, এহসান, আরমান উদ্দীন, দিদার ও খোরশেদ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, ব্লক বসানোর দাবি
পরবর্তী নিবন্ধমহানগরী আইনজীবী থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির