রেডিসন ব্লুর হলরুম পরিদর্শনে মাহবুবের রহমান শামীম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাংগঠনিক সভা

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিতব্য সাংগঠনিক সভা উপলক্ষে সভাস্থল চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের হলরুম পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি সভাস্থলের সার্বিক প্রস্তুতি, আসন বিন্যাস, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আয়োজন ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সাংগঠনিক সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি মো: হাসান, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় এ সাংগঠনিক সভায় চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যার্ত ৩২ পরিবারের মাঝে গৃহ পুননির্মাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচিরস্মরণীয় হয়ে থাকবেন জুলাই-আগস্টের শহীদরা